Dinajpur Jublee High School

সি.এ পরীক্ষার নোটিশ

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০/০৯/২০১৮ ইং তারিখ হইতে প্রতিটি বিষয়ের সি.এ পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক। শিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ের সি.এ পরীক্ষার তারিখ নির্ধারণ করে দিবেন। উক্ত সি.এ পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকিলে চূড়ান্ত পরীক্ষায় তাদের সি.এ নম্বর প্রেরণ করা হইবে না। উক্ত তারিখ হইতে প্রতিটি শিক্ষার্থীকে সি.এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হ’ল। 

প্রধান শিক্ষক
দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়
রাজবাটী,দিনাজপুর।