অভিভাবকগণের জন্য চুড়ান্ত ভোটার তালিকার নোটিশ
এতদ্বারা অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণকে জানানো যাইতেছে যে, বিদ্যালয় পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন কল্পে বিধি মোতাবেক খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হইয়াছে। উক্ত ভোটার তালিকায় কাহারও কোনো অভিযোগ থাকিলে পাঁচ (০৫) কার্যদিবসের মধ্যে উহা সংশোধন, পরিমার্জনের জন্য নিম্নস্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে অভিযোগ দাখিলের জন্য ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হইল এবং অভিভাবকগনকে অনুরোধ করা হইল। উল্লেখ্য যে, উক্ত পাঁচ (০৫) কার্যদিবসের মধ্যে ২৯/০৮/২০১৮ ইং তারিখ হইতে ০৪/০৯/২০১৮ ইং তারিখ অতিবাহিত হওয়ার পর কাহারও কোনোরুপ অভিযোগ গ্রহণ করা হইবে না। উক্ত ভোটার তালিকাই চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে গণ্য হইবে।



