Dinajpur Jublee High School

14-12-2018

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীতকালীন অবকাশ, বিজয় দিবস, ফাতেহা-ই-ইয়াজ দাহম, যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৫/১২/২০১৮ ইং তারিখ হইতে ২৯/১২/২০১৮ ইং তারিখ পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকিবে। বিদ্যালয় বন্ধ থাকিলেও অফিস খোলা থাকিবে সকাল ১০.০০ টা হইতে দুপুর ১.০০ টা পর্যন্ত এবং ওই সময় পর্যন্ত ২০১৯ শিক্ষাবর্ষের নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি ফরম বিতরণ চলিবে। এবং আগামী ২০/১২/২০১৮ ইং তারিখ বার্ষিক পরীক্ষার ফলাফল ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে উক্ত দিন সকল শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে ৩০/১২/২০১৮ ইং তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হইবে তাই ওই দিন বিদ্যালয়ের সকলকার্যক্রম বন্ধ থাকিবে। ৩১/১২/২০১৮ ইং তারিখ রোজ সোমবার হইতে বিদ্যালয়ের কার্যক্রম যথানিয়মে চলিতে থাকিবে।

36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44